বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খান মাসুদের পক্ষে মাসুম ও ডালিমের নেতৃত্বে মিছিল

খান মাসুদের পক্ষে মাসুম ও ডালিমের নেতৃত্বে মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর প্রতিনিধি) : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথ সভায় নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের পক্ষে বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক মো. মাসুম আহমেদ ও যুবলীগ নেতা ডালিম হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে যোগদান করেন।

শনিবার (৪ জুন) বিকেলে বিক্ষোভ মিছিলটি নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত প্রতিবাদ সভায় যোগদেন।

সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা খোরশেদ আলম, আরিফুল ইসলাম হিরা, আজিজুল হক, মাকসুদ হাসান, লাভলু প্রধান, রাজু আহমেদ, আকিব হাসান রাজু, মোহসিন, সায়মন খান, নুরুজ্জামান, মোকলেছ, আমিন, সবুজ, পাবেল, সুপান্থ, আরিফুল ইসলাম অপু, অনিক, শাওন, ফরিদ, পারভেজ, মামুন খান প্রমূখ।

About the author

SOFT PRO IT