বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খান মাসুদের তত্ত্ববধায়নে চালক ও শ্রমিকদের বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ

খান মাসুদের তত্বাবধায়নে চালক ও শ্রমিকদের বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর থানা বেবীসিএনজি মালিক শ্রমিক সমিতির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা তথা বেবীসিএনজি শ্রমিক সমিতির সভাপতি খান মাসুদের সার্বিক তত্বাবধায়নে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে কর্মসূচী পালন করা হয়

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের নির্দেশনায় স্বাস্থ্যবিধি আইন মেনে সাড়ে ৪শত অসহায় সিএনজি চালক শ্রমিকের বাড়িতে বাড়িতে পৌছে দেয়া হবে এসব খাদ্য উপহার।

এসময় উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম, শেখ মমিন,বন্দর থানা বেবীসিএনজি শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম, যুগ্ম সম্পাদক রুমান, আসাদ, দ্বীন ইসলাম, নজির হোসেন,সুজন, প্রমুখ

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 April 2020

খান মাসুদের তত্ত্ববধায়নে চালক ও শ্রমিকদের বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ

www.narayanganjbarta24.com