বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খান মাসুদের উদ্যোগে সেলিম ওসমানের সুস্থতা কামনায় ৪টি মসজিদে দোয়া

বন্দরে খান মাসুদের উদ্যোগে সেলিম ওসমানের সুস্থতা কামনায় ৪টি মসজিদে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নরায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনের দুইবার নির্বাচিত সফল সাংসদ বীর মুক্তিযোদ্ধ এ.কে.এম সেলিম ওসমানের আশু রোগ মুক্তি কামনায় বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পদক খান মাসুদের উদ্যোগে বন্দরে ৪টি মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা বন্দর লোজারার্স আবসিক এলাকা জামে মসাজদ, রেলী আবাসিক এলাকা জামে মসজিদ, আমিন আবাসিক এলাকা ও বেবীস্ট্যান্ড গাউসুল আজম জামে মসজিদে এমপি সেলিম ওসমানের দ্রুত সুস্থতা কামনা করে এ দোয়া অনুষ্ঠত হয়। দোয়া পূর্বে খান মাসুদ জানায়, সদর-বন্দরে উন্নয়নের রূপকার দানবির সংসদ সেলিম ওসমান ভাই তাঁর চোখের সমস্যসহ অন্যান্যো অসুখে তিনি অসুস্থ হয়ে পরেছেন। বেশ কয়েক বার ডাক্তার তাকে বিশ্রাম নিতে বলেছেন কিন্তু এলাকার উন্নয়ন ও জনগণের সেবা করতে গিয়ে তিনি ডাক্তারের নিয়ম মানছেনা। তাই তিনি ১৬ জানুয়ারি আবারও গুরুতর অসুস্থ হয়ে পরেন।  সেলিম ভাই নিজের শরীরের মায়া না করে শুধু জনগণের সেবার কথা ভাবেন। সে কারণেই তাকে বারে বারে অসুস্থ হতে হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসা সেবায় তিনি ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। দলমত নির্বিশেষে আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি আমাদের সদর-বন্দরের উন্নয়ন ত্বরান্বিত রাখতে দানবির সংসদ বীর মুক্তিযোদ্ধ আলহজ¦ এ.কে.এম সেলিম ওসমন ভাইকে আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন।

About the author

SOFT PRO IT