নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খানপুরে ৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খানপুরে ৭৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর থানার খানপুরে অমিত হাসান ওরফে শরীফ খান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। এসময় তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ও ১ মোবাইল সেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ মে) রাত ২ টা ৫০ মিনিটে খানপুর সরদার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী ফতুল্লার পুরাতন রেল লাইন (গেদা সরদারের বাড়ীর ভাড়াটিয়া) মৃত আফজাল হোসেনের ছেলে। র‌্যাব-১১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, উল্লেখিত আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিলো বলে জানা যায়। তার বিরুদ্ধে সদর মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT