নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খানপুরে পুকুরে ভাসছিল যুবকের লাশ

খানপুরে পুকুরে ভাসছিল যুবকের লাশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের খানপুরে বউবাজার সংলগ্ন একটি পুকুর থেকে সিফাত (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে পুকুরে ওই যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন।

মৃত সিফাত শহরের খানপুর এলাকার দন্ত চিকিৎসক সোহেল মল্লিকের ছেলে। সিফাত এ বছর নারায়ণগঞ্জ কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল এবং একটি এমব্রয়ডারি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো।

মৃত সিফাতের বাবা ডেন্টিস্ট সোহেল মল্লিক জানান, গত সোমবার রাতে কর্মস্থলে নাইট শিফটে কাজ করার জন্য বাসা থেকে বের হয় সিফাত। মঙ্গলবার সারাদিনেও সে বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজখবর নেয়া হয়। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে লাশ ভাসতে থাকার খবর পেয়ে সিফাতের মা এসে লাশ শনাক্ত করেন। মৃত সিফাত সাঁতার জানতো না।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

About the author

SOFT PRO IT