আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খাদ্যসামগ্রী নিয়ে ফেরার পথে লাশ হলেন নারী

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হলেন আছমা নামে এক নারী। মর্মস্পর্শী এ ঘটনাটি ঘটেছে আড়াইহাজারের বিশ্বনন্দী ইউপির ৯ নম্বর ওয়ার্ডের চন্দনপুরা এলাকায়। শনিবার বেলা ১০টার দিকে মৃতের পরিবার বাড়ির কাছে একটি চক থেকে লাশ উদ্ধার করে দাফন সম্পন্ন কার্য সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বিকেলে তিনি স্থানীয় এক ব্যক্তির দেয়া খাদ্যসামগ্রী আনতে যান।

মৃতের স্বামী আবুল হোসেন জানান, তার স্ত্রী আছমা পাশের গ্রামে এক ব্যক্তির উদ্যোগে বিরতণকৃত খাদ্য আনার জন্য শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হন। পরে তিনি বাড়িতে ফিরেনি। শনিবার সকালে বাড়ির কিছু অদূরে একটি চকে তার লাশ পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, তার স্ত্রী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। তার স্বাভাবিক মৃ্ত্যু হয়েছে। তার স্ত্রী শারীরিকভাবে সুস্থ ছিলেন। তার বয়স হয়েছিল প্রায় ৫০ বছর। কারোর প্রতি তার কোনো অভিযোগ নেই। লাশের পাশে খাদ্যসামগ্রী ভর্তি একটি ব্যাগ পড়ে ছিল।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আমীর হোসেন বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারিকভাবেই তার দাফন সম্পন্ন করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 April 2020

খাদ্যসামগ্রী নিয়ে ফেরার পথে লাশ হলেন নারী

www.narayanganjbarta24.com