বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ক্ষমতা লোভী নেতা হতে চাই না : আবু সুফিয়ান

ক্ষমতা লোভী নেতা হতে চাই না : আবু সুফিয়ান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন বন্দর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থিনী  এ কে এম আবু সুফিয়ান বলেছেন, আমি আপনার কাছে এসেছি আপনাদের মতামত জানতে। আপনারা যদি আমাকে গ্রীন সিগনাল দেন তাহলে আমি নির্বাচন করব৷ আমি কোন ক্ষমতা লোভি নেতা হতে চাইনা আমি গনমানুষের নেতা হতে চাই। আল্লাহ আমাকে অনেক দিয়েছে অর্থসম্পদের লোভ করে কি হবে টাকা পয়সাতো আর পরকালে কাজে আসবেনা৷ ইনশাআল্লাহ আমাকে যদি আপনাদের সেবা করার সুযোগ করে দেন তাহলে কথা দিচ্ছি আপনাদের নিরাশ করবা না।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় আসন্ন বন্দর উপজেলা নির্বাচন উপলক্ষে বন্দর কলাগাছিয়া ইউনিয়নস্থ চরঘারমোড়া এলাকার ব্যবসায়ী শাহজালাল মিয়ার বাড়িতে ক্ষিন ঘারমোড়া ও চরঘারমোড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভার প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি কোন সন্ত্রাসী, ক্যাডারকে না নেতাকে ভয় করি না আমি ভয় করি পরাক্রমশালী আল্লাহকে। তাই আপনারে বলে যাই আপনারা আমার জন্য কাজ করুন। যদি কেউ আপনাদের গায়ে নির্বিচারে একটা আচঁর দেয় তাহলে তারা দাঁড়িয়ে থাকতে পারনে। অতএব চিন্তা করবেন না সৎ ও সত্যের জয় হবেই মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, চরঘারমোড়া ও ক্ষিন ঘারমোড়া এলাকার বিশিষ্ট সমাজ সেবক এটিএম গোলাম কিবরিয়া, ক্ষিণ ঘারমোড়া পাকা জুম্মা মসজিদেত সভাপতি আলমাছ আহমেদ, সাধারণ সম্পাদক আশেক মাহমুদ, সমাজ সেবক আলকাছ সরদার, শহিদুল্লাহ মিয়া, লিখন, জয়নাল উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন তাহেরী সিনহা, বিশিষ্ট সমাজ সেবক শাহজালাল মিয়া, আলতা মাসুল ইসলাম মিলন, আমানউল্লাহ, মো. শাহাদাত, মোমেন, আশিক, জানে আলম, সবুজ, শাহ আলম, অপু প্রমূখ।

About the author

SOFT PRO IT