নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ক্লাস ফাঁকি দিয়ে শহীদ মিনারে বসে শিক্ষার্থীদের আড্ডা রুখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ জানুয়ারী) সকাল থেকে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমডি শামছুল আরিফীন ও কামরুল হাসান মারুফের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় আটক করা শিক্ষার্থীদের স্কুল-কলেজ চলাকালীন সময়ে যাতে শহীদ মিনারসহ যেখানে সেখানে বসে আড্ডা না দেয় হয় সে ব্যাপারে সতর্ক করে দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ জানান, স্কুল-কলেজ ফাঁকি দিয়ে শহীদ মিনারসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের আনাগোনা বন্ধের লক্ষ্যেই আমাদের এ অভিযান। সকাল থেকেই এ অভিযান চলছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

