খেলা নারায়ণগঞ্জ সদর নারী সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ক্রিকেটার ফারুক এর মায়ের মৃত্যু, ক্রীড়া সংস্থার শোক

সিদ্দিকুর রহমানের ইন্তেকালে জেলা ক্রীড়া সংস্থার শোক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নিবার্চক ফারুক আহমেদ এর মা নুর জাহান আক্তার এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। ১৭ই এপ্রিল শনিবার বিকালে শোক বার্তায় গভীর শোক জানান নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তাগণ। এক শোক বার্তাতে তাঁর বিদেহী আতœার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন সংস্থার সভাপতি ও সহ-সভাপতিবৃন্দ, সাধারণ সম্পাদক, অতিরিক্ত সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকদ্বয়, কোষাধ্যক্ষ এবং কার্যকরি পরিষদ সদস্যবৃন্দ।

এদিকে এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নিবার্চক ফারুক আহমেদ এর মা নুর জাহান আক্তার ১৭ই এপ্রিল শনিবার ভোর ৪:২০ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

উল্লেখ্য, মরহুমার দুই ছেলে ফারুক আহমেদ ও সাব্বির আহমেদ বাবু জেলা দলের হয়ে ক্রিকেট খেলেছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 April 2021

ক্রিকেটার ফারুক এর মায়ের মৃত্যু, ক্রীড়া সংস্থার শোক

www.narayanganjbarta24.com