বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কোভিড-১৯ থামাতে পারেনি নবীগঞ্জ মাদরাসার উন্নয়ন : আফজাল

কোভিড-১৯ থামাতে পারেনি নবীগঞ্জ মাদরাসার উন্নয়ন : আফজাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে নবীগঞ্জ ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। ২৮ই এপ্রিল বুধবার সকাল ৮ টায় মাদরাসা প্রকল্পের আওতাধীন শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৩য় তলার ছাদ ঢালাই অনুষ্ঠিত হয়।

এই ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন মাদরাসার সভাপতি নাসিক ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব মো. আফজাল হোসেন।

উদ্বোধন শেষে তিনি বলেন, মাদরাসা হচ্ছে আমাদের নবীজির ঘর। এই ঘর থেকে প্রতি বছর শত শত আলেম তৈরী হচ্ছে। মাদরাসার উন্নয়নে স্বয় মহান আল্লাহ তাআলার রহমত আছে বিধায় করোনা কালেও আমরা ৩য় তলা ছাদ উদ্বোধন করতে পেরেছি। কোভিড-১৯ থামাতে পারেনি নবীগঞ্জ মাদরাসার উন্নয়ন। আমি ধন্য মাদরাসার কাজে যুক্ত হতে পেরে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোজাম্মেল হোসেন সরাই,পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব মোসলেহ উদ্দিন, মো. হাবিব উদ্দিন, মো. মহি উদ্দিন খোকা, শিক্ষক মাও.সোহরাব আলী, মো. মহসিন, মো.আবু সাইদ, আ: সোবহান, মো. নেছার উদ্দিন, মো. নাছির উদ্দিন, পাপ্পু প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

28 April 2021

কোভিড-১৯ থামাতে পারেনি নবীগঞ্জ মাদরাসার উন্নয়ন : আফজাল

www.narayanganjbarta24.com