জাতীয় প্রধান খবর সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

কোভিড-১৯ তে আক্রান্ত হয়েছেন মাশরাফি

ক্রিকেটার থেকে সাংসদ : বিপুল ভোটে বিজয়ী হলেন মাশরাফি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ডেস্ক রিপোর্ট) : এবার কোভিড-১৯ তে আক্রান্ত হয়েছেন মাশরাফি মুর্তজা। আজ (শনিবার) সাবেক অধিনায়কের ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার করোনা শনাক্ত হয়  সাবেক ওপেনার নাফিস ইকবালের। করোনার উপসর্গ থাকায়  শুক্রবার পরীক্ষা করিয়েছিলেন মাশরাফি। আর আজ (শনিবার) দুপুরে করোনার ফলাফল পজেটিভ আসে তার। মাশরাফির আগে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন তার শাশুড়ি ও স্ত্রীর বড় বোন।

মাশরাফির ছোট ভাই মোরসালিন বলেছেন, ভাইয়ার দুই দিন ধরে জ্বর। গতকাল (শুক্রবার) রাতে টেস্ট করান উনি। আজ (শনিবার) টেস্টে পজিটিভ এসেছে। ভাই বাসাতেই আইসোলেশনে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি সংক্রমণের শুরু থেকেই এলাকার জনগণের সেবার কাজ করে যাচ্ছেন। গত কয়েক মাসে বেশ কয়েকবার নড়াইল যেতে হয়েছে তাকে। এখন তিনি নিজেই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত। দুই দিন আগেও করোনার নমুনা সংগ্রহে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছেন তিনি। মাশরাফির প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন-এর আর্থিক সহায়তায় নড়াইল জেলার তিন উপজেলায় ২ জন করে মোট ৬ জন টেকনিশিয়ানকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত তিন মাসে করোনার সংক্রমণ রোধে নানামুখী উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

সূত্র : বাংলা ট্রিবিউন

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

20 June 2020

কোভিড-১৯ তে আক্রান্ত হয়েছেন মাশরাফি

www.narayanganjbarta24.com