নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কোনো ধর্মেই নারীদের কর্মে নিষেধ নেই : শিক্ষা উপমন্ত্রী

কোনো ধর্মেই নারীদের কর্মে নিষেধ নেই : শিক্ষা উপমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল বলেছেন, মেয়েরা বর্তমানে যে হারে উচ্চশিক্ষা নিচ্ছে, সেই হার কাজ-কর্মে আসতে পারছে না। কোনো  না কোনো কারণে তারা সাহস হারিয়ে ফেলছে। অনেক ক্ষেত্রেই ধর্ম বা সমাজের দোহাই দিয়ে মেয়েদের পিছিয়ে রাখার ষড়যন্ত্র হয়। কিন্তু কোনো ধর্মেই নারীদের কর্মে নিষেধ নেই। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকার শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসারে কাজ করছে উল্লেখ করে নওফেল বলেন, আমরা কখনো ভাবতে পারিনি বেসরকারি স্কুলেও সরকার বিল্ডিং বানিয়ে দেবে। আমরা যখন পড়াশোনা করেছি তখন এই কথা ভাবতে পারিনি। আজকে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে শুধু নারী সমাজ নয় সারা বাংলাদেশ এগিয়ে চলছে। সারা বিশ্বের কাছে এ দেশ বিস্ময়। জননেত্রী শেখ হাসিনা গ্রামেগঞ্জে সবখানে সরকারি-বেসরকারি সব স্কুলের অবকাঠামো নির্মাণ করে দিচ্ছেন। শুধু অবকাঠামো নয় ল্যাপটপ থেকে শুরু করে শিক্ষাসামগ্রী, শিক্ষকদের মাসিক বেতন, শিশুদের হাতে হাতে বছরের শুরুতেই ৩৫ কোটি বই তুলে দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের সভাপতি ও স্কুলের গভর্নিং বডির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, অধ্যক্ষ অশোক কুমার সাহা প্রমুখ।

About the author

SOFT PRO IT