নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কেন্দ্র যেন দখল না হয় সে জন্য জনগণ পাহারায় থাকবে : তৈমূর

কেন্দ্র যেন দখল না হয় সে জন্য জনগণ পাহারায় থাকবে : তৈমূর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আমি তিন সেট করে পোলিং এজেন্ট ঠিক করে রেখেছি। একজনকে বের করে দেওয়া হলে আরেকজন কাজ করবে। শুধু তাই নয়, কেন্দ্র রক্ষার জন্য আলাদা কমিটি করা হয়েছে। তারা সেখানে কেন্দ্র রক্ষা করবে। আমাদের চিফ এজেন্ট এটিএম কামাল নির্বাচন কমিশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। কেন্দ্র যেন দখল না হয় সে জন্য জনগণ পাহারায় থাকবে। ১২ই জানুয়ারি বুধবার শহরের খানপুর এলাকায় নির্বাচনী পথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

তৈমূর আলম খন্দকার বলেন, পুলিশ নৌকার পক্ষের কাউকে গ্রেফতার করেনি, তাদের বাড়িতেও যায়নি। অথচ আমার সিদ্ধিরগঞ্জের প্রধান সমন্বয়ককে গ্রেফতার করা হয়েছে, আমার লোকজনের বাড়ি বাড়ি পুলিশ যাচ্ছে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। তারপরও যদি বলা হয় আমার লোকজনকে হয়রানি করা হচ্ছে না সেটা আপনারাই বিবেচনা করে দেখবেন।

তিনি আরও বলেন, যারা নারায়ণগঞ্জের সচেতন জনগণ, যারা শহরকে নিয়ে ভাবেন, এই ১৮ বছরের ক্ষোভ থেকে যারা অবসান চান তারা সবাই আন্তরিকভাবেই এই নির্বাচনে অংশ নিয়েছেন। আমি আশা করব নির্বাচন কমিশন জনগণের আশাআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে কাজ করার জন্য প্রশাসনকে নির্দেশ দেবে। নির্বাচনে যেন লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। জনগণ যেন ভোট দিতে পারে এবং কোনো ইঞ্জিনিয়ারিং যেন না হয় সে জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।

স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেন, জনগণ দলমত নির্বিশেষে আমার প্রচারণায় অংশ নিয়েছে। পুলিশ প্রশাসন আমাদের নেতাকর্মীদের ধড়পাকড় করছে। তারা এরই মধ্যে অনেককে গ্রেফতার করেছে। অনেকে বাড়ি থেকে পলাতক অবস্থায় আছেন। পলাতক থেকেই তারা আমার প্রচারণায় অংশ নিচ্ছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 January 2022

কেন্দ্র যেন দখল না হয় সে জন্য জনগণ পাহারায় থাকবে : তৈমূর

www.narayanganjbarta24.com