সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম না.গঞ্জ কমিটির শুভেচ্ছা

কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম না.গঞ্জ কমিটির শুভেচ্ছা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা শাখা কমিটি। সোমবার (২৮ জানুয়ারী) বিকালে রাজধানীর বিরুলিয়া এলাকায় সভাপতি সাইদুর রহমান সজলের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে কুশল বিনিময় করেন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জে ২১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩মাসের জন্য কেন্দ্রীয় সভাপতি সাইদুর রহমান সজল ও সাধারণ সম্পাদক মাহমুদা মুসলিমা রুমী সাক্ষরিত এই কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির সদস্যরা হলেন, আহবায়ক শাকিল ভূইয়া, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মাষ্টার, তাসমিয়া ইসলাম, বাকী বিল্লাহ, এ.এস.এম নাসের, রহিমা আলম, সদস্য সচিব সাজু সাহা, সদস্য এলাচি আক্তার, কাজী শফিকুল ইসলাম, মো. আক্তার হোসেন, মো. মামুন, মো: কাউসার, মো: ইকবাল, মো. জহিরুল ইসলাম, রাবেয়া বসরী, কাজী রোজি ইসলাম, বিমল দাস, মো. সুমন, ফাহমিদা আক্তার, শফিকুল হক, এড. প্রিয়া।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 January 2019

কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম না.গঞ্জ কমিটির শুভেচ্ছা

www.narayanganjbarta24.com