বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কেওঢালা থেকে প্রতিবন্ধী যুবক রহস্যজনক ভাবে নিখোঁজ

কেওঢালা থেকে প্রতিবন্ধী যুবক রহস্যজনক ভাবে নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা )  : নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন মদনপুর ইউনিয়নের পশ্চিম কেওঢালা এলাকার হাবীব ভূইয়ার বাড়ীর ভাড়াটিয়া মো. মহির উদ্দিনের ছেলে বাক প্রতিবন্ধী (বোবা) যুবক মো.হোসাইন (১৮) রহস্যজনক ভাবে নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে।

নিখোঁজ যুবকের মা আম্বিয়া বেগম জানান, গত ১০ অক্টোবর দুপুর ২টায় কাউকে কিছু না বলে হোসাইন ঘর থেকে বের হলে আজ পর্যন্ত ফিরে আসেনি। আমাদের নিকট আত্মীয় স্বজন সহ আশে পাশের সবার বাড়িতে খোঁজ নিয়েও কোন সন্ধান না পেয়ে স্থানীয় বন্দর থানায় ১২ অক্টোবর একটি সাধারণ ডায়েরী (জিডি) করি, জিডি নাম্বার-৫৫৯ ।

নিখোঁজ হোসাইনের বাবা মহির উদ্দিন জানান, আমার ছেলে হোসাইন কথা বলতে পারেনা, কানেও কম শোনে তবে সে সম্পূর্ণ সুস্থ অবস্থায় কাজ করে যাচ্ছিলো। হোসাইন হঠাৎ করে রহস্যজনক ভাবে বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসার কারণ খুঁজে পাচ্ছিনা।

যদি কোন হৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পান অবশ্যই আমার বর্তমান ঠিকানা, নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন মদনপুর ইউনিয়নের পশ্চিম কেওঢালা এলাকার হাবীব ভূইয়ার বাড়ীতে যোগাযোগ করবেন।

আমার দেশের বাড়ি সাতক্ষিরা জেলার তালাতানা থানার শাহজাদপুর গ্রামে। আমাদের মোবাইল নাম্বার-০১৯৪৭-৩৬২৪১০, ০১৯৪৮-৫৫৫৮৭১, ০১৭৭৭৬৭০০০২। দীর্ঘদিন যাবৎ প্রতিবন্ধী যুবক ছেলে হোসাইনকে রহস্যজনক ভাবে হারিয়ে অতি কষ্টে রাস্তায় রাস্তায় ছেলেকে খুজে পাগল প্রায় নিখোঁজ হোসাইনের জনম দূ:খী মা,বাবা ও তার পরিবার।

About the author

SOFT PRO IT