জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কেউ বেকার নেই, সবাই ইন্টারনেটের মাধ্যমে কাজ করছে : পলক

কেউ বেকার নেই, সবাই ইন্টারনেটের মাধ্যমে কাজ করছে : পলক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের সংখ্যা দ্রুত বাড়ছে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে এখন আর কেউ বেকার থাকছে না। ইন্টারনেট ব্যবহার করে সবাই চাকরি বা কাজ সৃষ্টি করছে।

৮ ফেব্রুয়ারি (শনিবার) রাতে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বিশ্বের বৃহত্তম স্টার্টআপ প্রতিযোগিতা স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ বাংলাদেশ অঞ্চলের চূড়ান্ত পর্বের গ্র্যান্ড ফাইনালে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ইন্টারনেট ব্যবহার করে যেসব উদ্যোক্তা তৈরি হচ্ছে, সরকার তাদের সব ধরনের সহযোগিতা করছে।

স্টার্টআপ প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, ২০১৬ সালে যখন প্রথম স্টার্টআপ প্রোগ্রাম শুরু হয়, তখন এর প্রতিযোগি খুবই কম ছিল। কিন্তু এবার আমাদের কাছে ৫ হাজার আবেদন এসেছিল। এর মধ্যে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেছেন ৮ জন।

সূত্র : দ্য বাংলাদেশ টুডে

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

10 February 2020

কেউ বেকার নেই, সবাই ইন্টারনেটের মাধ্যমে কাজ করছে : পলক

www.narayanganjbarta24.com