অন্যান্য জাতীয় নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কুমিল্লায় এক মামলায় হাইকোর্টে খালেদার জামিন আবেদন

খালেদা জিয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাইকোর্টে জামিন আবেদন করেছেন। বুধবার (২৭ ফেব্রুয়ারি) এ আবেদন করা হয় বলে জানান ব্যারিস্টার কায়সার কামাল। গত ৪ ফেব্রুয়ারি কুমিল্লার আদালত তার জামিন নামঞ্জুর করেছিলেন।

বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি নৈশ কোচে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। আইকন পরিবহনের ওই বাসটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলো। ওই আগুনে পুড়ে ঘটনাস্থলে সাতজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

এরপর দিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি রাতে এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) নূরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা করেন।

About the author

SOFT PRO IT