সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, আটক-১

কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, আটক-১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে কিশোরী ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযাগে এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক মো. কাউসার হোসেন ওরফে রাফি ওই উপজেলার বাসিন্দা। সোমবার রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১১ এর এডিশনাল এসপি মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, ভুক্তভোগী কিশোরী ও আটক যুবক একই পাড়ায় মুখোমুখি বাড়িতে বসবাস করতেন। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেম হয়। এরই ধারাবাহিকতায় ২৩ জানুয়ারি ওই কিশোরীকে ফুসলিয়ে মিজমিজি পশ্চিম পাড়ায় ফুফুর বাড়িতে নিয়ে ধর্ষণ করেন কাউসার। ওই সময় মোবাইলে ধর্ষণের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন।

এডিশনাল এসপি মো. জসিম আরো জানান, সোমবার ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগ অভিযান চালায় র‌্যাব-১১। ওই রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্ত কাউসারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছেন তিনি। তার মোবাইলেও ধর্ষণের ছবি ও ভিডিও পাওয়া গেছে।

About the author

SOFT PRO IT