র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

কিডনী রোগে আক্রান্ত সেলিমের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী রনি

কিডনী রোগে আক্রান্ত সেলিমের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী রনি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড এর ছোট সাদিপুর গ্রামের মো. সেলিম মিয়ার কিডনীতে পাথর হওয়ায় তার অপারেশনের চিকিৎসার জন্য নগদ ১৫ হাজার টাকা অর্থ সহায়তা দিয়ে তার পাশে দাঁড়ালেন মোগরাপাড়া ইউনিয়ন এর হাজী শাহ মো.সোহাগ রনি।

১৫ই জুন মঙ্গলবার সকালে গণ্যমাধ্যমকে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ পদপ্রার্থী হাজী শাহ সোহাগ রনি জানান, এক সময় গরীব ছিলাম, গরিবের দু:খ কি আমি তা আমি বুঝি। কিন্তু আমাদের সমাজে যারা দুস্থ গরিব তাদের খবর কেউ রাখে না। মানুষ ভোটের সময় নেতারা আপনাদের অনেক প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট  শেষ হয়ে গেলে তারা আর কেউ আপনাদের কথা মনে রাখেনা। এখনো দেশে অনেক জনপ্রতিনিধি হয়েছেন যারা আপনাদের খবর রাখে না। আমি তাদেরকে সম্মানের সাথে বলবো আপনারা যারা জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন। সেলিম মিয়ার মত অনেকেই আছে যারা মুখ ফুটে বলতে পারেনা তাদের বাসায় বাসায় যেয়ে খবর নেন তারা কি অবস্থায় আছে, আমি কথা দিলাম আমি যদি চেয়ারম্যান হই অসহায় মানুষ এর পাশে সব সময় থাকবো, ইনশা আল্লাহ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 June 2021

কিডনী রোগে আক্রান্ত সেলিমের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী রনি

www.narayanganjbarta24.com