আন্তরজারতিক সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে গ্রেনেড হামলা

কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে গ্রেনেড হামলা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : ভারতের শ্রীনগরে অবস্থিত কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলো। তবে হতাহতের পরিমাণ কত সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরের দিকে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের স্যার সৈয়দ গেটে সন্ত্রাসীরা গ্রেনেড হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছেন। হামলার সময় সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী দাঁড়িয়েছিলেন। আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে।

কারা এ হামলা চালিয়েছে, তার খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।

একদিন আগেই এক বিবৃতিতে কাশ্মীর উপত্যকার এনকাউন্টার জোন গুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা গোলাবারুদ বিস্ফোরণের ঝুঁকি থাকায় সেখানে যেতে নিষেধ করে জম্মু-কাশ্মীর পুলিশ। ঠিক তার পরদিনই ঘটলো এই গ্রেনেড হামলার ঘটনা।

সূত্র: কালের কন্ঠ

About the author

SOFT PRO IT