ফতুল্লা রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কা‌শিপু‌রে নৌকার ভোটার‌দের জোয়ার বইবে : সাজন

কা‌শিপু‌রে নৌকার ভোটার‌দের জোয়ার বইবে : সাজন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী শামীম ওসমানের পক্ষে নৌকা প্রতীকের প্রচারণা চা‌লি‌য়ে‌ছেন ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন। শুক্রবার (২৯ ডি‌সেম্বর) বিকা‌লে কা‌শিপুর এলাকা থে‌কে এ প্রচা‌রণামুলক কার্যক্রম শুরু হয়। এসময় ‌নৌকার স্লোগা‌নে মুখ‌রিত হয় রাজপথ।

জানা গে‌ছে, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফউল্লাহ বাদলের নি‌র্দেশে যুবলীগ নেতা নাজমুল হাসান সাজনের নেতৃত্বে পৃথক অবস্থা‌নে হাজা‌রো নেতাকর্মীদের নিয়ে এ নির্বাচনী মিছিল ব‌ের করা হ‌য়ে‌ছে। যা কা‌শিপুর স্কুল থে‌কে শুরু হ‌য়ে, দেওয়ান বা‌ড়ি, বাংলাবাজারসহ বি‌ভিন্ন এলাকা ঘু‌রে প্রদ‌ক্ষিণ শে‌ষে সমা‌প্তি হয়।

এসময় সং‌ক্ষিপ্ত বক্ত‌ব্যে যুবলীগ নেতা সাজন ব‌লেন, আগামী ৭ তা‌রি‌খে নৌকার জয় ম‌া‌নেই আমা‌দের জয়। উন্নয়‌নের জয়। তাই সকল‌কে নৌকা মার্কা‌য় ভোট দি‌তে ভোট কে‌ন্দ্রে উপ‌স্থিত থাক‌তে হ‌বে। আমা‌দে‌র জন‌নেতা শামীম ওসমান‌কে বিজয়ী কর‌তে আমরা সকলেই মা‌ঠে আছি। তাছাড়া আমার নেতা অয়ন ওসমানের নি‌র্দেশে সকল নৈরাজ‌্য প্রতি‌রো‌ধে আমরা প্রস্তুত র‌য়ে‌ছি। আমরা সেই ল‌ক্ষেই কাজ কর‌ছি যেন কা‌শিপু‌র হ‌য় নৌকা মার্কার ভোট ব‌্যাংক। প্রতিটা ভোট কেন্দ্রে নৌকা মার্কায় ভোটার‌দের জোয়ার বইবে।

About the author

SOFT PRO IT