বন্দর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কাল হয়ে দাড়িয়েছে অপু সাউদের জনপ্রিয়তা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : অপু সাউদ উদিয়মান সম্বাবনাময় নারায়ণগঞ্জ বন্দর উপজেলা ছাত্রলীগ নেতা। যার ২৫ নং ওয়ার্ড তথা নারায়ণগঞ্জ জেলায় রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। বন্দরের দক্ষিন লক্ষনখোলায় জননেত্রি শেখ হাসিনার দিক নির্দেশনায় রয়েছে নানা মুখি জনকল্যানমূক কাজ। সাধারন মানুষের সাথে তার রয়েছে সক্রিয় যোগাযোগ। আর এই জনপ্রিয়তাই কাল হয়ে দাড়িয়েছে অপু সাউদের জন্য। সামনে নারায়ণগঞ্জসহ বন্দর  উপজেলার বিভিন্ন ওয়ার্ডে গঠিত হবে ছাত্রলীগের নতুন কমিটি।

এই কমিটির পদ-পদবিতে অপু সাউদকে পিছিয়ে রাখতেই তার বিরুদ্ধে একটি কুচক্রি মহল একের পর এক মিথ্যা মামলা-হামলা ও বিভিন্ন পত্রিকায় বিভ্রান্তিকর মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবশেন করছে। এর পেছনে একটিই উদ্দেশ্য অপু সাউদের জনপ্রিয়তায় ভাটা আনা। একটি কুচক্রি মহল তার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারে লিপ্ত রয়েছে।

সরেজমিনে গিয়ে স্থানীয় জনগনের সাথে আলাপ করে জানা গেছে, অপু সাউদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপু সাউদ ও তার সহপাঠিদের হেয় প্রতিপন্ন করতেই এই অপচেষ্টা বলে জানান স্থানীয়রা। সেই সাথে তাদের দাবী মিথ্যা মামলার বেড়াজাল থেকে অপু সাউদকে শীগ্রই মুক্তি দেয়া হোক।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

20 May 2017

কাল হয়ে দাড়িয়েছে অপু সাউদের জনপ্রিয়তা

www.narayanganjbarta24.com