নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কালিরবাজারে সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শনে কাউন্সিলর খোরশেদ

কালিরবাজারে সরস্বতী পূজা মন্ডপ পরির্শনে কাউন্সিলর খোরশেদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের কালিরবাজারে সরস্বতী পূজা পরিদর্শন করেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। ৩০ জানুয়ারি কালিরবাজার কেসি নাগ রোড এই সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীবৃন্দ কাউন্সিলার খোরশেদকে ফুলেল শুভেচ্ছা জানায়।

মন্ডপ পরিদর্শন শেষে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ উপস্থিত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কালে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহারে সতর্ক হওয়ার আহবান জানিয়ে বলেন, কলেজ জীবনের আগে এন্ড্রয়েড মোবাইল ব্যবহার থেকে বিরত থাকতে হবে। নতুবা ছাত্র জীবন ব্যাহত হবে। তিনি অভিবাবকদেরও এ বিষয়ে সর্তক থাকার অনুরোধ করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 January 2020

কালিরবাজারে সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শনে কাউন্সিলর খোরশেদ

www.narayanganjbarta24.com