র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

কাভার্ডভ্যানে মিললো ২৫ কেজি গাঁজা, গ্রেফতার ইথু

কাভার্ডভ্যানে মিললো ২৫ কেজি গাঁজা, গ্রেফতার ইথু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ ইথুন বড়ুয়া ওরফে ইথু (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ২রা এপ্রিল শনিবার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ শিমরাইল এলাকায় অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৫ হাজার ৫শত ৬০ টাকা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করে র‌্যাব।

২রা এপ্রিল শনিবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ শিমরাইল এলাকায় চট্টগ্রাম ঢাকাগামী মহাসড়কের ১নং ফুটওভারের নিচে একটি কাভার্ড ভ্যানে করে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য নিয়ে অবস্থান করছে। সেই সংবাদ পাওয়ার পর অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ ইথুন বড়ুয়া ওরফে ইথু (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT