রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলামের দায়িত্ব গ্রহন

কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলামের দায়িত্ব গ্রহন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রোবেল মাহমুদ ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক ১৪ আগস্ট বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্বভার গ্রহন করেছেন। এ সময় নতুন মেয়রকে পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌরসভার সচিব নুরে আলম সিদ্দিকী, কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম রসুল, এমায়েত হোসেন, ইন্সপায়ার গ্রুপের চেয়ারম্যান তারিকুল ইসলাম মোঘল, পৌরসভার সহকারী প্রকৌশলী আবুল হাসানাত, কাউন্সিলর মফিকুল ইসলাম খান, পনির হোসেন, আবু নাঈম, রোকন মিয়া, মাইন উদ্দিন, আইয়ুব হোসেন খান, জামাল হোসেন, আমজাদ হোসেন ভুট্রু, মোহাম্মদ হোসেন মিয়া, মিনারা বেগম, সাফিয়া আক্তার ডলি, সামসুন্নাহার চৌধুরী, সার্ভেয়ার মোস্তফা মোল্লা, রইসউদ্দিন, প্লাবন দেবনাথ, মাহফুজুর রহমান, এফ এন এফ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আওলাদ হোসেন, ব্যাচ-৯৯ সংগঠনের সভাপতি এডভোকেট ফাইজুর রহমান বাবলু, সাধারন সম্পাদক রিয়াজ হোসেন, সাংবাদিক জয়নাল আবেদীন জয়, সজিব মিয়া, মিজানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ২৫ জুলাই অনুষ্ঠিত কাঞ্চন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক মেয়র হিসেবে নির্বাচিত হোন। ৭ই আগস্ট বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী শপথ বাক্য পাঠ করান।

About the author

SOFT PRO IT