বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কাউন্সিলর হান্নান সরকারের বছরপূর্তি উৎসব পালণ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডবাসীর উদ্যোগে অত্যন্ত আনন্দঘন পরিবেশে কাউন্সিলর আলহাজ্জ হান্নান সরকারের ১ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে বছরপূর্তি উৎসব পালণ করলেন কাউন্সিলর হান্নান সরকার ও তার সমর্থক ভক্তবৃন্দ। শুক্রবার রাতে বন্দর শাহীমসজিদস্থ কাউন্সিলর হান্নান সরকারের কার্যালয়ে এ বছর পূর্তি উৎসব পালণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক হাবিবুর রহমান হাবু,মোঃ রাজা মিয়া,মনির হোসেন,গনি মিয়া,আরিফ মোল্লা,বাবুল মিয়া, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান,রনি, ডালিম মিয়া, মোঃ মাসুম, ইমরান, সুমন, মোস্তফা, বাবু, নুর হোসেন প্রমুখ। পরিশেষে কাউন্সিলর হান্নান সরকার ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বলেন,আমাকে পুণরায় দুই দুই বার বিপুল ভোটে নির্বাচিত করার জন্য সর্ব প্রথমে আমার ওয়ার্ডবাসীকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানাই। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি যেন সবসময় আপনাদের সাথে নিয়ে উন্নয়নমুক কাজ করে যেতে পারি।

About the author

SOFT PRO IT