নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কাউন্সিলর বাবুর নেতৃত্বে সেলিম ওসমানের গণমিছিলে যোগদান

কাউন্সিলর বাবু’র নেতৃত্বে সেলিম ওসমানের গণমিছিলে যোগদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) :  ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ও তার ছেলে এম.আর.কে রিয়েন এর নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে সেলিম ওসমানের গণমিছিলে যোগদান করেন।

২৫ ডিসেম্বর মঙ্গলবার বিকালে পাইকপাড়া থেকে বিশাল মিছিল নিয়ে শহরে সেলিম ওসমানের গণমিছিলে যোগদান করেছেন। কাউন্সিলর আব্দুল করিম বাবুর বিশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

মহাজোটের মার্কা শেখ হাসিনার মার্কা, এরশাদের মার্কা সেলিম ওসমানের মার্কা লাঙ্গল স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন রাজপথ। উৎসব মুখর ভাবে আনন্দ উল্লাসে ডাক-ঢোল বাজিয়ে নেচে গেয়ে পুরো নারায়ণগঞ্জকে মাতিয়ে তুলেন নেতাকর্মীরা।

About the author

SOFT PRO IT