বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কাউন্সিলর প্রার্থী খান মাসুদকে সমর্থন দিলো বন্দর থানা ছাত্রলীগ

কাউন্সিলর প্রার্থী খান মাসুদকে সমর্থন দিলো বন্দর থানা ছাত্রলীগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খান মাসুদকে পূর্ণ সমর্থন দিয়ে বন্দর থানা ছাত্রলীগের সোনালী অতীতের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ই ডিসেম্বর সোমবার বিকাল ৪টায় বন্দর সেন্ট্রাল খেয়াঘাটের অদূরে কাঠপট্টি এলাকায় যুব সংগঠনের কার্যালয়ে এ আলোচনা সভা আয়োজন করা হয়।

এ সময় বন্দর থানা ছাত্রলীগের সহ সভাপতি ও মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী এমএ সালাম বলেন, বিজয়ের মাসে শ্রদ্ধা জানাই সকল শহীদদের। পাশাপাশি সকল রনাঙ্গনের যোদ্ধাদের অকুন্ঠ শ্রদ্ধা। সামনে সিটি কর্পোরেশন নির্বাচন। নাসিক ২২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দলের দু:সময়ে রাজপথের লড়াকু সৈনিক খান মাসুদ প্রতিদ্বন্দীতা করবে। আমরা বন্দর থানা ছাত্রলীগের সোনালী অতীতের পক্ষ থেকে দলের দু:সময়ে রাজপথের লড়াকু সৈনিক খান মাসুদের জন্য মাঠে আছি। পাশাপাশি ২২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে খান মাসুদের বিজয় আনতে যেকোনো প্রয়োজনে নির্বাচনী প্রচারণায় আমরা সবসময় খান মাসুদের পাশে থাকবো। কেননা, ছাত্রলীগ হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শেও একটি সংগঠন। দলের দু:সময়ে এই ছাত্রলীগ নেতাকর্মীরা নিস্বার্থভাবে দলের জন্য ভূমিকা রেখেছিল।

বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফের সভাপতিত্বে থানা ছাত্রলীগ সহ-সভাপতি শিক্ষক নেতা শেখ কামালের সঞ্চালনায় কাউন্সিলর পদপ্রার্থী খান মাসুদকে পূর্ণ সমর্থন দিয়ে বক্তব্য রাখেন বন্দর থানা ছাত্রলীগের সহ-সভাপতি ও মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গাজী এম এ সালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বন্দর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল কবির, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন তাহেরি সিনহা, সাধারণ সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটন, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. সোহেল, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ধামগড় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মেম্বার মো. সাঈদ, বন্দর পৌর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল কাদের, সোনাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ চৌধুরী, শফিকুল ইসলাম, ছাত্রলীগ মো. শফিক, যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক, সুকমল স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল দাস, মো. সাঈদ সহ প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

14 December 2021

কাউন্সিলর প্রার্থী খান মাসুদকে সমর্থন দিলো বন্দর থানা ছাত্রলীগ

www.narayanganjbarta24.com