নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কাউন্সিলর দুলাল প্রধানের রিমান্ড নামঞ্জুর

কাউন্সিলর দুলাল প্রধানের রিমান্ড নামঞ্জুর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( কোর্ট প্রতিনিধি ) : ফেন্ডিসিলসহ গ্রেফতার হওয়া মাদক মামলায় নাসিক ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানসহ ৬ জনের বিরুদ্ধে পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত৷ একই সময়ে জামিন আবেদন করলে তাও নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷

রোববার (৪ আগস্ট) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালত রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন৷ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করে পুলিশ৷

বিষয়টি নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর আব্দুল হাই বলেন, মামলার ছয় আসামির বিরুদ্ধে রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত৷ একই সময়ে জামিন আবেদন করলে তাও নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ গুদারাঘাট এলাকা থেকে কাউন্সিলর দুলাল ও তার সহযোগীদের ফেন্সিডিলসহ আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ৷ এ ঘটনায় কাউন্সিলর দুলালকে (৩৮) প্রধান আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে৷ মামলার অন্য আসামিরা হলো, কাউন্সিলার দুলালেল সহযোগী কামাল হাসান (৪৭), মনির হোসেন মনু (৫০), তানভীর আহম্মেদ সোহেল (৪১), মো. মজিবর রহমান (৫২) ও গাড়ি চালক কালন।

About the author

SOFT PRO IT