বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কাউন্সিলর গোলাম নবী মুরাদ পূণরায় স্কুল কমিটির সভাপতি মনোনীত

কাউন্সিলর গোলাম নবী মুরাদ পূণরায় স্কুল কমিটির সভাপতি মনোনীত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির পূণরায় মনোনীত সভাপতি তথা ২০নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদকে ফুলেল অভ্যর্থণা জানান সোনাকান্দা আদর্শ সপ্রবি’র সভাপতি আহাম্মদ ও শিক্ষকবৃন্দ। রবিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় পূণরায় সভাপতি মনোনীত হওয়ায় তাকে এ অভ্যর্থনা জানানো হয়।

অভ্যর্থকালে কাউন্সিলর গোলাম নবী মুরাদ বলেন, শিক্ষার বিস্তারে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। আমি সকল সদস্যদের প্র্রতি কৃতজ্ঞতা জানাই। আমার উপর আপনাদের  যে আস্থা রয়েছে তা আমি পালনে সচেষ্ট থাকবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ৫১নং সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালযের ম্যানেজিং কমিটির সভাপতি আহাম্মদ আলী, সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নুসরাত ইয়াসমিন, সোনাকান্দা সপ্রাবি এর প্রধান শিক্ষক মাজেদা বেগম, ম্যানেজিং কমিটির সদস্য এম এ কাইয়ুম, মো. মনির হোসেন, মো. মোস্তফা, বিদ্যালয়ের শিক্ষক নুর জাহিদ বাদল, শেখ কামাল, নিপা আক্তার, মেহেরুজ্জাহান মীম, বিবি কুলসুম, অনন্যা সূত্রধর প্রমূখ।

About the author

SOFT PRO IT