নারায়ণগঞ্জ নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কাউন্সিলর খোরশেদের স্ত্রীর নিরাপত্তা চেয়ে থানায় জিডি

কাউন্সিলর খোরশেদের স্ত্রী’র নিরাপত্তা চেয়ে থানায় জিডি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নিজ ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী (জিডি) করেছেন নারায়ণগঞ্জের বহুল আলোচিত- সমালোচিত কাউন্সিলর ও বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী (জিডি)  (৯৬৯) করেছেন। গত ১৭ই জুন বৃহস্পতিবার তিনি ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরীটি করেন।

সাধারন ডায়েরীতে (জিডি) তিনি উল্লেখ্য করেন গত ১৫ই জুন মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টা  হইতে পৌনে চারটা পর্যন্ত বাদীর মাসদাইরের ৪২ নং শেরেবাংলা সড়কস্থ বাসায় কে বা কারা রাতের অন্ধকারে প্রবেশ করে দ্বিতীয় তলার কলিং বেল বাজাতে থাকে। বাসার অভ্যন্তর হইতে বাদী এবং তার পুত্র-কন্যা পরিচয় জানতে চাইলে কোন উত্তর পাওয়া যায় নাই। ফলে তিনি সহ তার পরিবারের অপর সদস্যরা তাদের বাসার ৩য় তলা হতে ২য় তলায় চলে আসে। তারপরেও অজ্ঞাতনামা ব্যক্তি পুনরায় ৩য় তলার দরজায় সজোরে আঘাত করিতে থাকে। তারা তখন ডাক চিৎকার করিয়া পরিচয় জানতে চাইলেও কোন প্রকার প্রতি উত্তর পাওয়া যায় নাই। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে রাত পৌনে চারটার দিকে বাদীর  কন্যা নাবিলা জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ঘটনার বিস্তারিত জানালে তৎক্ষনাত ফতুল্লা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এবং পুরো বাড়ি তল্লাশী করে কিন্তু কাউকে পায়নি পুলিশ।

এছাড়া তিনি উল্লেখ্য করেন গত ৩-৪ দিন যাবৎ তাদের বাসার আশে পাশে একটি ড্রোন উড়তে দেখা যাচ্ছে। এতে তার ধারনা হচ্ছে অজ্ঞাত কোন ঘাতক বাড়ীর সীমানা প্রাচীর ডিঙিয়ে বাসার অভ্যন্তরে প্রবেশ করে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে।

তাছাড়া অজ্ঞানামা এক ব্যক্তি ০১৭০৯-৫৪৭৮২৪ নম্বর হইতে তার স্বামী কাউন্সিলর খোরশেদ এর ওয়ার্ড সচিব আলী সাবাব টিপু এর ব্যবহৃত মোবাইল নং ০১৯১৪-২৯৫৬১২-এ ফোন করে তাকে এবং তার সন্তানদের প্রাণে মেরে ফেলার হুমকী প্রদান করে। ফলে তিনি আশংকা করছেন ফোনে হুমকী দাতা চক্রের কোন ব্যক্তি রাতের আধারে বাদী এবং বাদীর সন্তানদের ক্ষতি সাধন করতে পারে।

মাকছুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রীর দায়ের করা সাধারন ডায়েরীর করার বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, আফরোজা খন্দকার লুনা সাধারন ডায়েরী করেছেন। তা আদালতে পাঠানো হয়েছে। আদালতের অনুমুতিক্রমে সাধারন ডায়েরীর তদন্ত করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 June 2021

কাউন্সিলর খোরশেদের স্ত্রীর নিরাপত্তা চেয়ে থানায় জিডি

www.narayanganjbarta24.com