সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাহবুবের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাহবুবের বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আলহাজ্ব মো. মাহবুব খাঁন এর নেতৃতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। ১৭ই মার্চ বুধবার সকালে সোনারগাঁও উপজেলা কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ ফুল দিয়ে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নূর আলম খান, কাচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুব পারভেজ, সাধারণ সম্পাদক শহীদুজ্জামন শহীন, সিনিয়র সহ-সভাপতি তারেক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্শি, কাঁচপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি উজ্জ্বল হেসেন, ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাছান শেখ, ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজীব হেসেন, ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মামুন প্রধান, কাচপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাছান, সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন সহ প্রমুখ।

উল্লেখ্য যে, গত বছর বঙ্গবন্ধুর শততম জন্মদিন থেকে শুরু হয় মুজিব বর্ষ যা এবছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবেও উদযাপিত হয়। এবারের জাতীয় শিশু দিবসের প্রতিপাদ্য বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন।

About the author

SOFT PRO IT