র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

কাঁচপুরে হেরোইন ও ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার

কাঁচপুরে হেরোইন ও ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. সাইফুল ইসলাম (২৬) ও মো. নাসির (৩৫) নামে দুই যুবক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১৬ই জুলাই শুক্রবার দুপুরে সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ৮৬ হাজার ৬ শত ১০ টাকা উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী মো. সাইফুল ইসলাম ও মো. নাসির সোনারগাঁ থানাধীন নগর কাঁচপুর এলাকার হাজী মো.পিয়ার আলাীর ছেলে। তারা সম্পর্কে সহোদর ভাই বলে জানা যায়।

নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মো. সাইফুল ইসলাম ও মো. নাসির দুই জনে পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানা যায়। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

About the author

SOFT PRO IT