বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কলেজ ফাঁকি দিয়ে সাবদীতে আড্ডা, ৮ শিক্ষার্থী আটক

আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : কলেজ ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ার সময় ৮ জন শিক্ষার্থীকে আটক করেছে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বন্দর উপজেলার সাবদী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

জানা গেছে, আটককৃত শিক্ষার্থীরা কলেজ ফাঁকি দিয়ে ইউনিফর্ম পরে সাবদীর বিাভন্ন স্পটে আড্ডা দেওয়ার সময় বিষয়টি বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের নজরে পরে। তিনি শিক্ষার্থীদের আটক করে তাদের অভিভাবকদের খবর দেন। সংবাদ পেয়ে অভিভাবকরা বন্দর উপজেলা পরিষদে আসেন। পরে উপজেলা নির্বাহী র্কমকর্তা অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে আটককৃত শিক্ষার্থীদের তাদের অভিভাবকদের কাছে তুলে  দেন।

About the author

SOFT PRO IT