বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কলাগাছিয়ায় স্মার্ট কার্ড বিতরণ শুরু

কলাগাছিয়ায় স্মার্ট কার্ড বিতরণ শুরু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে অত্যন্ত উৎসবমুখর কলাগাছিয়া  ইউনিয়ন ব্লকে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ শুরু হয়েছে। সোমবার সকাল ৯ টায় থানার  কলাগাছিয়া ইউনিয়নস্থ হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজে এ কার্যক্রমের আনুুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধণকালে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান। বন্দর উপজেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিমের সার্বিক তত্বাবধায়নে ১ম দিনে স্মার্ট কার্ড সংগ্রহ করেন ইউনিয়ন ১নং ওয়ার্ডের অধিকাংশ নারী-পুরুষ।

উল্লেখযোগ্য ব্যাক্তিদের মধ্যে স্মার্ট কার্ড গ্রহণ করেন হাজী ইব্রাহীম আলমচান স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি আলহাজ¦ মো. মঞ্জুর হাসান মেম্বার, সমাজ সেবক মোকারম হোসেন কাজল, সাবেক ইউপি সদস্য শফিউদ্দিন ঢালী মেম্বার, আলাউদ্দিন দেওয়ানজী, হাজী ইব্রাহীম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সদস্য রবিউল আউয়াল রবি, মো. আসাদ মাষ্টার, মো. খোকন, মো. আরমান প্রমুখ।

About the author

SOFT PRO IT