নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

করোনা ভাইরাস সচেতনতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর লিফলেট বিতরণ

করোনা ভাইরাস সচেতনতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র লিফলেট বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা ভাইরাসে করণীয়-বর্জনীয় বিষয়ে নগরীতে লিফলেট বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ। রোববার বেলা ১১টায় ভারপ্রাপ্ত সভাপতি মুহা. নুর হোসেনের নেতৃত্বে নারায়ণগঞ্জ প্রেসক্লাব থেকে চাষাড়া শহীদ মিনার পর্যন্ত পথচারীদেও মধ্যে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় মহানগরের সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমুদ বলেন, গণমানুষের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও যেকোন দুর্যোগে জনগণের পাশে ছিল,এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

সভাপতি মুহা. নুর হোসেন বলেন, এই মুহূর্তে আমাদের উচিত মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং অশ্লীলতা থেকে বিরত থাকা, সর্বদা পবিত্র ও পরিচ্ছন্ন থাকা। কারণ কিয়ামতের নিদর্শনগুলোর একটি হলো মহামারী।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক মেয়র প্রার্থী, সদ্য সাবেক সভাপতি এবং বর্তমানে দ্বীনি সংগঠন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ, মহানগর সহসভাপতি মুহা. শাহাদাত হোসেন,সাংগঠনিক সম্পাদক মাও. সামসুল আলম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহা. ওমর ফারুক, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মাহাদী হাসান, যুবনেতা ডা. মিজানুর রহমান,শ্রমিক নেতা শেখ হাসান আলী প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 March 2020

করোনা ভাইরাস সচেতনতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর লিফলেট বিতরণ

www.narayanganjbarta24.com