নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

করোনা ভাইরাস রোধে মাঠে নামলেন আইভী

করোনা ভাইরাস রোধে মাঠে নামলেন আইভী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : করোনা ভাইরাস রোধে সিটি কর্পোরেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। শুক্রবার ভোরে সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডে আমাদের নগর আমরাই পরিচ্ছন্ন রাখবো কার্যক্রমের অংশ হিসেবে বন্দর ঘাট থেকে টানবাজার ঘাট পর্যন্ত ওয়াকওয়ে পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে করোনা ভাইরাস আসতে পারে না, তা না। তাই আমাদের সতর্ক থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তিনি আরো বলেন, যখন পৌরসভা ছিল তখন প্রতিদিন হাঁটতাম আর দেখতাম যে কোথায় কি কাজ বাকি, কাজ ঠিকঠাক হচ্ছে কি না। ভোর বেলা হঠাৎ চলে আসতাম।

মেয়র আইভী বলেন, নদীর পাড়ে এভাবে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে এটা একেবারে ঠিক না। কারণ এই ময়লা-আবর্জনা সরাসরি নদীতে গিয়ে পড়ছে। এতে নদী দূষিত হচ্ছে। দল গঠন করে নদীর পাড়ের প্রতিটি বাড়িতে গিয়ে তাদেরকে সচেতন করতে হবে। যাতে নদীর পাড়ে ময়লা না ফেলে। নগর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অন্য কাউন্সিলরদের উৎসাহিত হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য জরিমানার বিধান আছে প্রয়োজনে সেটা প্রয়োগ করতে হবে।

১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, আমাদের নগরী যদি আমরা পরিষ্কার করি তাহলে নিজেরা তো ময়লা ফেলবেই না। বরং বাইরের কাউকে ময়লা আবর্জনা ফেলতে দেখলে নিষেধ করবো।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

01 February 2020

করোনা ভাইরাস রোধে মাঠে নামলেন আইভী

www.narayanganjbarta24.com