বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

করোনা ভাইরাস প্রতিরোধে বন্দরে সেনাবাহিনীর প্রচারণা

করোনা ভাইরাস প্রতিরোধে বন্দরে সেনাবাহিনীর প্রচারণা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : করোনা ভাইরাস প্রতিরোধে ছুটির পঞ্চম দিনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্দরে বিভিন্ন  স্থানে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছে সেনাবাহিনীর এক টিম। সোমবার (৩০ মার্চ) বিকেলে বন্দর ১নং খেয়াঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ প্রচারণা চালান তারা।

এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে আরো সচেতন হতে হবে। জনগনকে সচেতন করার জন্য ইতিমধ্যে সেনাবাহিনী মাঠে নেমেছে। করোনা ভাইরাসে আতংকিত না হওয়ার জন্য জনগণকে পরার্মশ দেন তারা। সেনাবাহিনীর কর্মকর্তারা বন্দরবাসীকে জনসমাগম এড়িয়ে চলার আহবান জানিয়েছে। কেউ যদি এ র্নিদেশনা না মানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 March 2020

করোনা ভাইরাস প্রতিরোধে বন্দরে সেনাবাহিনীর প্রচারণা

www.narayanganjbarta24.com