অন্যান্য সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

করোনা প্রতিরোধে মাঠে তৎপর শেরপুর জেলা ছাত্রদল

করোনা প্রতিরোধে মাঠে তৎপর শেরপুর জেলা ছাত্রদল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শেরপুর সংবাদদাতা ) : করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠে তৎপর শেরপুর জেলা ছাত্রদল। ৩১ মার্চ মঙ্গলবার শেরপুর পৌরসভার গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যস্ততাময় খোয়ারপাড়, কলেজ মোড়, নিউমার্কেট, থানার মোড়, হসপিটাল মোড়ে জীবাণুনাশক স্প্রে ছিটানো ও ছিন্নমূল মানুষদের মাঝে সচেতনতামূলক লিফলেট, সাবান ও মাক্স বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপন, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও শহর যুব নেতা মো. রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক যোগাযোগ সম্পাদক মো. বাবু, জেলা ছাত্রদল সভাপতি শওকত হোসেন, সাধারন সম্পাদক নিয়ামুল হাসান আনন্দ, যুগ্ন সম্পাদক সজিব রানা প্রমুখ। এছাড়াও জেলার অধিনস্ত থানা, শহর, কলেজ ইউনিটের পদপ্রত্যাশিত প্রার্থীগন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সারা দেশে করোনা ভাইরাস (কোভিট ১৯) সংক্রমনব্যাধী প্রতিরোধ ও জনসচেতনতা মূলক প্রচার পত্রসহ সাধারন অসহায় মানুষদেরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শেরপুর জেলা ছাত্রদল কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মাঠে তৎপর শেরপুর জেলা ছাত্রদল।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 March 2020

করোনা প্রতিরোধে মাঠে তৎপর শেরপুর জেলা ছাত্রদল

www.narayanganjbarta24.com