নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

করোনা থেকে আরোগ্য লাভে দোয়া চেয়েছেন সাংবাদিক টিটু

করোনা থেকে আরোগ্য লাভে দোয়া চেয়েছেন সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ টিটু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ টিটু। পাশাপাশি বাদ পড়েনি তার পরিবারের সদস্যরাও। এতে করে অনেকটাই দুশ্চিন্তায় জনবিচ্ছিন্ন সময় কাটছে তাদের। এমন পরিস্থিতিতে পরিবার ও নিজের দ্রুত আরোগ্য লাভে সকলের কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক টিটিু।

জানা গেছে, মাঠে ময়দানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বৃষ্টিতে ভিজে গত ১৯ এপ্রিল প্রথমে জ্বরে আক্রান্ত হন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু। করোনা ভাইরাস সংক্রান্ত কোন প্রকার উপসর্গ ছাড়াই অনেকের পজেটিভ আসছে, টিভিতে এহেন সংবাদ জানতে পেরে তিনি সাথে সাথে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন করলে স্বাস্থ্য কর্মীরা গত ২২ এপ্রিল তার বাসা নবীগঞ্জ নোয়াদ্দা এসে নমূনা পরীক্ষার জন্য নিয়ে যান।

তারা বলেছিলেন করোনা পজেটিভ হলে তিন দিনের মধ্যে তাঁর মোবাইলে ম্যাসেজ আসবে অন্যথায় আসবে না। অদ্যাবধি কোন ম্যাসেজ আসেনি কিন্তু গত ২৮ এপ্রিল সকাল ১১টায় হঠাৎ করে স্বাস্থ্য কর্মী ফোন করে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু’কে বলেন,আপনার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। ওইদিনই স্বাস্থ্য কর্মী  পূণরায় বাসায় এসে তার স্ত্রী – সন্তান এবং ছোট ভাই খোকনের নমূনা নিয়ে যান। এর কয়দিন পরে তাদেরও নমুনা পজেটিভ আসে।

বর্তমানে তিনি সহ তাঁর পরিবার স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শ অনুযায়ী নির্দেশনা মেনে চিকিৎসা সেবা গ্রহন করছে। তাই নারায়ণগঞ্জের আপামর জনতা, সাংবাদিক সমাজ  এবং স্থানীয় প্রশাসন সহ সর্বস্তরের সকলের কাছে তিনি  সুস্থতার  জন্য দোয়া ও এই করোনা যুদ্ধে সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 May 2020

করোনা থেকে আরোগ্য লাভে দোয়া চেয়েছেন সাংবাদিক টিটু

www.narayanganjbarta24.com