বিনোদন রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

করোনা জনসচেতনতায় রূপগঞ্জে লোকসঙ্গীতানুষ্ঠান আয়োজন

করোনা জনসচেতনতায় রূপগঞ্জে লোকসঙ্গীতানুষ্ঠান আয়োজন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদ দাতা ) : গ্রামীণ জনগোষ্ঠীয় উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ স্লোগান নিয়ে মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনসচেতনতামূলক লোকসঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ই মার্চ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গাউছিয়া এলাকায় নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে এই লোকসঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠনটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের (সিও) মনিরুল ইসলাম ও সহকারী অফিসার মীর মো.শহিদ। অনুষ্ঠানে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে করণীয় বিষয়গুলো জনগণের সামনে সুমধুর কন্ঠে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তুলে ধরেন বাউল শিল্পী কাজল দেওয়ান ও তার সাথে থাকা একদল শিল্পীবৃন্দরা। এ সময় সঙ্গীত শুনতে গোলাকান্দাইল চৌরাস্তায় জন সমাগত লক্ষ্য করা যায়।

About the author

SOFT PRO IT