নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

করোনা উপসর্গ নিয়ে আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ২০ জন

নারায়ণগঞ্জে করোনা শনাক্ত রোগী বেড়ে র্সবমোট ৫৯জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন পুরুষ (৮০), তিনি সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকার বাসিন্দা। অন্যজন নারী (৬৬), তিনি শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২০ জন। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১১৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩৪৩ জন। সোমবার (৬ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রে আরো জানা যায়, এই পর্যন্ত জেলায় মোট ২৬ হাজার ৬২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩২১ জনের। এ পর্যন্ত এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৮ হাজার ৫৯, সদর উপজেলায় ৫ হাজার ৭৪, বন্দরে ১ হাজার ২২৩, আড়াইহাজারে ২ হাজার ৪১০, সোনারগাঁয়ে ১ হাজার ৯২৩, রূপগঞ্জে ৭ হাজার ৯৩২ জনের।

জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৯৩৯ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১ হাজার ৩৮৫ জন, সদর উপজেলার ১ হাজার ১৭ জন, রূপগঞ্জের ৬৯৭ জন ও আড়াইহাজারের ৩৮৯ জন, বন্দরের ১২০ ও সোনারগাঁয়ের ৩৩১ জন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

06 July 2020

করোনা উপসর্গ নিয়ে আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ২০ জন

www.narayanganjbarta24.com