নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

করোনায় ফের ১ দিনে ৩ জনের মৃত্যু, শনাক্তের নতুন রেকর্ড ১৭৩ জন

না.গঞ্জে ২৪ ঘণ্টায় আরো ২১ জনের দেহে করোনা শনাক্ত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সারা বিশ্বের ন্যায় করোনা মহামারীর দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ফের তিন নারীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যাক্তি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকার বাসিন্দা। তার বয়স ৬০ বছর। দ্বিতীয় ব্যাক্তি রূপগঞ্জ উপজেলায় এলাকার বাসিন্দা। তার বয়স ৩৫ বছর। এবং অপর ব্যাক্তি রূপগঞ্জ উপজেলায় বাসিন্দা। তার বয়স ৬৩ বছর। নতুন করে করোনা রোগী শনাক্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৩ জন। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো মোট ১৭৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯ শত ৬৭ জন। এ সময়ে সুস্থ ২৩ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ২ শত ১৪ জন। ৭ই এপ্রিল বুধবার জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, ৬ই এপ্রিল মঙ্গলবার সকাল ৮ টা থেকে  ৭ই এপ্রিল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টা হিসাবে ৬৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে আড়াইহাজার উপজেলায় ৮  জন, বন্দর উপজেলায় ১৩ জন, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬৫ জন, রূপগঞ্জ উপজেলায় ৩৮ জন, সদর এলাকায় ২৮ জন এবং সোনারগাঁ উপজেলায় ২১ জন। জেলায় এই পর্যন্ত মোট ৯০ হাজার ২০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

পুরো জেলায় এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৭, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৯২, রূপগঞ্জ উপজেলায় ১৪, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৯, সোনারগাঁও উপজেলায় ৩১ জন। মোট মৃত্যু ১৭৭ জন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 April 2021

করোনায় ফের ১ দিনে ৩ জনের মৃত্যু, শনাক্তের নতুন রেকর্ড ১৭৩ জন

www.narayanganjbarta24.com