ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

করোনার থাবায় নারায়ণগঞ্জে ২ জনের মৃত্যু, দাফনে টিম খোরশেদ

করোনার থাবায় নারায়ণগঞ্জে ২ জনের মৃত্যু, দাফনে টিম খোরশেদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ৫ই জুলাই সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা নিবাসী দুই জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। উভয়ের দাফন সম্পূর্ণ করেছেন টিম খোরশেদ। সোমবার টিম খোরশেদ এর ২০৮ ও ২০৯ তম করোনা আক্রান্ত মৃতদেহ দাফন করেন।

ফতুল্লা পুলিশ লাইনস্থ আফাজনগর নিবাসী মো. ইসমাইল খান, (৬৬) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৬.১৭ মিনিটে ঢাকা পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল মৃত্যুবরণ করেন। তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা সোমবার সকাল ১০ টায় মরহুমকে গোসল ও জানাযা শেষে  মাসদাইর কবরস্থানে দাফন সম্পূর্ণ করেছেন।

অন্যদিকে সিদ্ধিরগঞ্জ ৮ নং ওয়ার্ড সৈয়দ পাড়া নিবাসী, সালমা বেগম (৬৫), করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ করোনা ডেডিকেটেড হাসপাতাল  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মরহুমার পরিবারের আহবানে মরহুমা কে মাসদাইর কবরস্থানে গোসল শেষে পাঠানটুলী কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার দাফনে ছিলেন টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবক রানা মজিব, হাফেজ শিব্বির, আনোয়ার হোসেন, সুমন দেওয়ান, মো. শহীদ, শফিউল্লাহ রনি ও নাইম মোল্লা।

About the author

SOFT PRO IT