জাতীয় প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

করোনার টিকা নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

করোনার টিকা নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : করোনা ভাইরাসের টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ ১০ই মার্চ বুধবার বিকালে তিনি টিকার প্রথম ডোজ নেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।

এর আগে গত ৪ঠা মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি জাতির  পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা করোনাভাইরাসের টিকা নেন।

গত ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচটি হাসপাতালে প্রথমবারের মতো করোনার টিকা দেওয়া শুরু হয়। পরে গত ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যেই অনেক বিশেষ ব্যক্তি মন্ত্রীরাও কোভিড১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। দেশব্যাপী এক হাজার পাঁচটি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে।

About the author

SOFT PRO IT