বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

করোনার টিকা নিলেন জেমস, দেশবাসীকে টিকা নেয়ার পরামর্শ

করোনার টিকা নিলেন জেমস, দেশবাসীকে টিকা নেয়ার পরামর্শ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : করোনার টিকা নিলেন নগর বাউল খ্যাত রকস্টার জেমস। আজ ১০ই ফেব্রুয়ারি বুধবার দুপুর ১টার দিকে শাহবাগের বিএসএমএমইউতে হাজির হয়ে করোনার ভ্যাকসিন গ্রহণ করেন তিনি। সেখানকার নার্স সাদিয়া সুমি জেমস এর ডান বাহুতে টিকাটি পুশ করেন। জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন সাংবাদিকদের এই তথ্যটি জানিয়েছেন।

জেমসের মুখপাত্র রবিন জানান, জেমস নিজে উদ্যোগী হয়েই করোনার টিকা নিয়েছেন। সেই সঙ্গে তারকা দেশবাসীকে মহামারি করোনাকে মোকাবিলা করতে দ্রুত এই টিকা নেয়ার পরামর্শ দেন।

তিনি আরো বলেন, জেমস ভাই শুরু থেকেই টিকার ব্যাপারে পজিটিভ। যেদিন টিকা আসে বাংলাদেশে তখন থেকেই তিনি যোগাযোগ রাখছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। অবশেষে আজ (১০ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন।

About the author

SOFT PRO IT