বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

করোনামুক্ত হলেন কাজিম উদ্দিন প্রধান

করোনায় আক্রান্ত কাজিম উদ্দিন, দোয়া কামনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : করোনামুক্ত হলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান। টানা ২ সপ্তাহ ধরে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত থাকার পর অবশেষে সুস্থ হলেন তিনি। ২১ই এপ্রিল বুধবার নমুনা পরিক্ষায় স্বপরিবারে তাদের করোনা নেগেটিভ রিপোর্ট আসে। তবে বর্তমানে তিনি বাড়িতেই বিশ্রামে রয়েছেন।

এদিকে চলতি মাসের ৬ই এপ্রিল মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে তার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন বিকালেই তার করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি বাড়িতেই চিকিৎসা নিতে থাকেন। পরে ২১ই এপ্রিল বুধবার তিনি করোনামুক্ত হন।

এ ব্যাপারে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, প্রথমেই আমি মহান আল্লাহ তায়ালা নিকট শুকরিয়া আদায় করি। তিনি আমাকে এ মহামারী থেকে পরিত্রাণ দিয়েছেন। এছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করি চিকিৎসকসহ অসুস্থতাকালীন যারা আমার জন্য দোয়া করছেন। বর্তমানে করোনা অবস্থা অতন্ত্য ঝুঁকিপূর্ণ। সকলের নিকট অনুরোধ আপনারা সবাই মাস্ক পড়বেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং নিরাপদে থাকবেন।

About the author

SOFT PRO IT