নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কম্পিউটার শেখার কথা বলে নারায়ণগঞ্জে তরণী নিখোঁজ

কম্পিউটার শেখার কথা বলে নারায়ণগঞ্জে তরণী নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় ইসরাত জাহান মুক্তি (১৯) নামে এক তরণী চাষাড়াতে কম্পিউটার ট্রেনিং সেন্টারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ রয়েছে। ৩ আগস্ট বুধবার সকাল ৯ টার দিকে ওই তরণী নিখোঁজ হয়। নিখোঁজ তরুণী ফতুল্লা থানাধীন পাগলা পূর্ব পাড়ার সোবহান শিকদারের বাড়ীর ভাড়াটিয়া বোরহান উদ্দিনের মেয়ে।

এ ঘটনায় ৪ঠা আগস্ট বৃহস্পতিবার তরুণীর পিতা বোরহান উদ্দিন বাদী হয়ে নিখোঁজ হওয়ার ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরী (২৩১) করেছেন।

সাধারণ ডায়েরীতে উল্লেখ্য করা হয়, ৩ আগস্ট বুধবার সকাল ৯ টার দিকে বাদীর মেয়ে ইসরাত জাহান মুক্তি নারায়ণগঞ্জ চাষাড়াতে কম্পিউটার ট্রেনিং সেন্টারে কম্পিউটার শেখার কথা বলে বাসা থেকে বের হয়। কিন্তু আর বাসায় ফিরিয়া আসে নাই। তার বাসায় ফিরতে দেরি দেখিয়া বাদী তার মেয়ের মোবাইল নাম্বার : ০১৯৫১৮৭৪৩৩৮ তে ফোন করলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য স্থান ও বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের কোন প্রকার সন্ধান পাওয়া যায় নাই।

এ বিষয়ে সাধারন ডায়েরীর কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক শাহাদাত হোসেন জানান, তরুণীর সন্ধানে গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।

About the author

SOFT PRO IT