জাতীয় র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কমছে রড-সিমেন্টের দাম

কমছে রড-সিমেন্টের দাম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : দেশের সিমেন্ট শিল্পে যে পাঁচ ধরনের কাঁচামাল প্রয়োজন হয় তার সবগুলোই আমদানি করতে হয়। ২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেটে সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে করহার ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একইসঙ্গে ইস্পাতের (রড) ওপর সুনির্দিষ্ট শুল্ক টন প্রতি ১ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে। ফলে রড ও সিমেন্টের দাম কমতে পারে। আজ ৩ই জুন বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটে এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, যে কোনো ভৌত অবকাঠামো নির্মাণের অন্যতম উপকরণ সিমেন্ট, লোহা ও লোহাজাত পণ্য। এসব পণ্য উৎপাদনে নিয়োজিত শিল্প প্রতিষ্ঠানকে কর সুবিধা দেওয়া হলে ভৌত অবকাঠামো নির্মাণ সহজ ও সাশ্রয়ী হবে। এর পরিপ্রেক্ষিতে সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে করহার ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব করেন তিনি। একই সঙ্গে সিমেন্ট, লোহা ও লোহাজাত পণ্য সরবরাহের বিপরীতে উৎসে কর কর্তনের হারও ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব করা হয়।

এর ফলে দেশে এসব শিল্পের আরও বিকাশ হবে বলে মনে করেন অর্থমন্ত্রী। পাশাপাশি এরা দেশের অবকাঠামোগত উন্নয়নেও অবদান রাখবে বলে তার প্রত্যাশা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 June 2021

কমছে রড-সিমেন্টের দাম

www.narayanganjbarta24.com