নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সাহিত্য কথা

কবিয়াল সাহিত্য উৎসব উদ্বোধন করলেন কবি নির্মলেন্দু গুণ

কবিয়াল সাহিত্য উৎসব উদ্বোধন করলেন কবি নির্মলেন্দু গুণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার  ) : দেশ বরণ্য কবি,  সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের নিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে দিন ব্যাপি কবিয়াল সাহিত্য উৎসব। সৃষ্টি, সুন্দর ও কল্যাণ এই শ্লোগানকে সামনে রেখে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এই আয়োজন করেন কবিয়াল ফাউন্ডেশন। শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে এসময় প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন কবি নির্মলেন্দু গুণ।

এরআগে সকাল পর্বে ছিলো শিশু-কিশোরদের চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা, বিকাল পর্বে উদ্বোধন, অতিথি বরণ, আলোচনা, কবিতা পাঠ, সাহিত্য সম্মাননা, বিজয়ীদের পুরষ্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবছর কবিয়াল সাহিত্য পুরষ্কার ২০১৮ পাচ্ছেন কবি নির্মলেন্দু গুণ। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়কারী হিসেবে আরো উপস্থিত ছিলেন, মাসুদ রানা, খাদিজা আক্তার পাখি, কাজল আক্তার, অপু ভূইয়া, ইকবাল হোসেন রোমেছ, রিয়া খান, মঞ্জুরুল ইসলাম, গিয়াস উদ্দিন খন্দকার, পিয়ারী বেগম সহ প্রমুখ।

সংগঠনটির সভাপতি ও কবিয়াল সাহিত্য উৎসবের আহবায়ক কবি বাপ্পি সাহা’র সভাপতিত্বে  ও শফিকুল ইসলাম আরজু, মাসুদ রানা লাল  এর সমন্বয়ে প্রধান আলোচক হিসেবে ছিলেন, শিশু সাহিত্যিক রফিকুল হক দাদু ভাই, ভারত থেকে আগত কবি, কথা সাহিত্যিক ও বিশ্ব পর্যটক অমরেন্দ্র চক্রবর্তী।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 October 2018

কবিয়াল সাহিত্য উৎসব উদ্বোধন করলেন কবি নির্মলেন্দু গুণ

www.narayanganjbarta24.com